Wednesday, November 19, 2014
পাকিস্তান-ভারত ছায়াযুদ্ধ হবে আফগানিস্তানে : মোশাররফ
পাকিস্তান-ভারত ছায়াযুদ্ধ হবে আফগানিস্তানে : মোশাররফ
আফগানিস্তান ইস্যুতে ভারত ও পাকিস্তান
যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও
সাবেক সেনাপ্রধান পারভেজ মোশাররফ। করাচিতে নিজ বাসভবনে বার্তা সংস্থা
এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। মঙ্গলবার এএফপি এক
প্রতিবেদনে জানায়, আফগানিস্তান থেকে ন্যাটো সৈন্য প্রত্যাহারের পরপরই
ভারত-পাকিস্তান ছায়াযুদ্ধে জড়াবে বলে আশংকা প্রকাশ করেছেন মোশাররফ। পারভেজ
মোশাররফ বলেন, আফগানিস্তান থেকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সেনা
প্রত্যাহারের পর সেখানে প্রতিবেশী দুদেশ নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা
চালাবে। ভারত যদি আফগানিস্তানে আধিপত্য অর্জন করে তা পাকিস্তানের জন্য
বিপজ্জনক হবে। আর এ বিষয়টি নিয়েই ভারত ও পাকিস্তান ছায়াযুদ্ধে জড়িয়ে পড়তে
পারে। তিনি বলেন, এটা পুরো এ অঞ্চলের জন্য বিপজ্জনক।
আফগানিস্তানে ভারতের সম্পৃক্ততা মানেই তারা সেখানে পাকিস্তানবিরোধী প্রচারণা চালাবে। ভারত আফগানিস্তানকে পাকবিরোধী বানাতে চায়। মোশাররফ অভিযোগ করেন, পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের সহায়তা করছে ভারত। উত্তর আফগানিস্তানের প্রশিক্ষণ ক্যাম্প ব্যবহার করে এই সহায়তা দেয়া হচ্ছে বলে জানান তিনি। একই ধরনের অভিযোগ পাকিস্তান সেনাবাহিনী প্রায়ই করে থাকেন। সাবেক সেনাপ্রধান পারভেজ মোশাররফ ১৯৯৯ সালে এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। ৭১ বছর বয়সী এই মোশাররফের বিরুদ্ধে এখন দেশদ্রোহিতার মামলা চলছে এবং তিনি গৃহবন্দি আছেন। মোশাররফের মতে, ন্যাটোর ৩৪ হাজার শক্তিশালী সেনাসদস্য আফগানিস্তানে থাকার ফলে একটা ভারসাম্য ছিল। তাদের অনুপস্থিতিতে একটা শূন্যতা তৈরি হবে, যা বিপর্যয়কর হতে পারে। আগামী মাসের মধ্যে ন্যাটো সৈন্য প্রত্যাহার করা হচ্ছে। দুই দেশের চলমান পরিস্থিতি প্রসঙ্গে সাবেক সেনাপ্রধান বলেন, এ মুহূর্তে সীমান্তে গোলাগুলির ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ভারত ও পাকিস্তান দুপক্ষই আফগানিস্তানে তাদের প্রাধান্য বিস্তারের চেষ্টা করছে। আফগানিস্তানের উত্তরের তাজিক নামের প্রভাবশালী নৃতাত্ত্বিক গোষ্ঠীকে মদদ দিচ্ছে ভারত। অপরদিকে দক্ষিণ ও পূর্বের পশতুনদের ব্যবহার করতে চাচ্ছে পাকিস্তান।
মোশাররফ বলেন, যদি ভারত আফগানিস্তানের নৃতাত্ত্বিক গোষ্ঠীকে ব্যবহার করতে চায় তখন পাকিস্তানও নিজেদের নৃতাত্ত্বিক গোষ্ঠীকে বেশি করে কাজে লাগাবে। আর তারা অবশ্যই পশতুন। পাকিস্তানের পরিবর্তে ভারতীয় সেনা কর্মকর্তাদের কাছ থেকে আফগান সেনারা প্রশিক্ষণ নেয়ায় আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইকে কড়া ভাষায় সমালোচনা করেন তিনি।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...

No comments:
Post a Comment