Saturday, November 15, 2014
বাংলাদেশে চারটি খাতে বিনিয়োগ করবে মালয়েশিয়া
বাংলাদেশে চারটি খাতে বিনিয়োগ করবে মালয়েশিয়া
বাংলাদেশে সম্ভাব্য বিনিয়োগের চারটি খাত
চিহ্নিত করেছে মালয়েশিয়া। গতকাল দেশটির আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্পবিষয়ক
উপমন্ত্রী দাতুক লি চি লিওং বলেছেন, যে চারটি খাত আমরা বিবেচনা করছি তা হলো
বিদ্যুৎ উৎপাদন, টেলিকমিউনিকেশন্স, শিক্ষা ও পর্যটন খাত। তিনি আরও বলেন,
বর্তমানে মালয়েশিয়া বাংলাদেশের জ্বালানি ও টেলিকমিউনিকেশন্স খাতে বিনিয়োগ
করছে। মালয়েশিয়ায় চলমান তিন দিনের শোকেস বাংলাদেশের উদ্বোধনী অনুষ্ঠানে
তিনি এ কথা বলেন। এ খবর দিয়েছে বার্নামা। তিনি আরও বলেন, বাংলাদেশ দক্ষিণ
এশিয়ায় মালয়েশিয়ার তৃতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার হওয়ার কারণে বাংলাদেশে
মালয়েশীয় প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ আরও বৃদ্ধি করা হতে পারে। গত বছর
বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার বাণিজ্যের পরিমাণ মোট ৫২৯ কোটি মালয়েশিয়ান
রিঙ্গিত। আর চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইতিমধ্যে বাণিজ্য
হয়েছে ৩৪৩ কোটি রিঙ্গিত। অনুষ্ঠানে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশী
রাষ্ট্রদূত এ কে এম আতিকুর রহমান বলেন, বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের
জন্য বড় অঙ্কের ইনভেস্টমেন্ট প্রয়োজন। তিনি আরও বলেন, বাংলাদেশ শীর্ষ ১০
বিনিয়োগকারী দেশগুলোর মধ্যে মালয়েশিয়া একটি। তবে সেখানে আরও বিনিয়োগের
সুযোগ রয়েছে। বাংলাদেশে দ্রুত প্রগতিশীল উৎপাদন, সেবা ও অবকাঠামো খাতগুলোতে
মালয়েশিয়ান বিনিয়োগকারীরা আগ্রহী হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment