Thursday, November 13, 2014
তামিম-ইমরুলের রেকর্ড জুটিতে বাংলাদেশের দিন
তামিম-ইমরুলের রেকর্ড জুটিতে বাংলাদেশের দিন

রেকর্ডের
পেছনে ছুটতে গিয়ে প্রথম দিনই রেকর্ড। তামিম ইকবাল ও ইমরুল কায়েসের
সেঞ্চুরি এবং রেকর্ড উদ্বোধনী জুটিতে চট্টগ্রামে প্রথম দিনটা একান্তই
বাংলাদেশের হয়ে রইল। সকাল থেকে যদি বোঝা যায় দিনটা কেমন যাবে, তাহলে তৃতীয়
টেস্টের সূচনা দেখে বলে দেয়া যায়, শেষটাও হবে মনোহর। প্রথমবার টানা তিন
টেস্ট ম্যাচ জেতার লক্ষ্য নিয়ে কাল মাঠে নেমেছেন মুশফিকুর রহিমরা। বাংলাদেশ
অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ১৯টি টেস্ট খেলতে নামা মুশফিক এমন স্মরণীয়
দিনে উপহার পেলেন টস জয়ে। আগেরদিন জিম্বাবুয়ের হ্যামিলটন মাসাকাদজা
বলেছিলেন, টস হবে ফ্যাক্টর। যদি তাই হয়, তাহলে বলে দেয়া যায়, এই ম্যাচের
চিত্রনাট্য স্বাগতিকদের কথা মাথায় রেখেই লেখা হয়েছে। মুশফিকুরের প্রসন্ন
মুদ্রাভাগ্য, টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত এবং জোড়া শতকের সহায়তায়
প্রথমদিনে স্কোরবোর্ডে মাত্র দুই উইকেটে ৩০৩ রান জমা হওয়া তারই ইঙ্গিতবহ।
প্রাক-ম্যাচ কথোপকথনে মুশফিকুর বলেছিলেন, এই ম্যাচ জেতাটাই তাদের জন্য
সবচেয়ে কঠিন। চিত্রনাট্যকার হয়তো মুচকি হেসে দুটি বড় চরিত্র বরাদ্দ করলেন
তামিম ও ইমরুলের জন্য। চট্টগ্রাম টেস্টের শেষ দৃশ্যে জিম্বাবুয়ের জন্য কী
অপেক্ষা করছে, প্রথম দৃশ্যেই তার ইঙ্গিত দিয়ে রেখেছেন এই ম্যাচের রচয়িতা।
ইমরুল-তামিম উদ্বোধনী জুটিতে তুললেন ২২৪ রান, ৬৩.৫ ওভারে। নিজেদেরই ১৮৫
রানের রেকর্ড ভেঙে দিলেন তারা। যে রেকর্ড দু’জনে মিলে গড়েছিলেন লর্ডসে,
২০১০-এ। বুধবার দুই বাংলাদেশী ওপেনারেরই বৃহস্পতি ছিল তুঙ্গে। দু’জনেই
সেঞ্চুরি করেছেন। তামিমের ষষ্ঠ ও ইমরুলের দ্বিতীয় টেস্ট শতক। আর কী করলেন
দু’জনে? এই প্রথম টেস্ট ম্যাচে প্রথম দুটি সেশনের পুরোটা সময় পার করে দিলেন
দুই ওপেনার। বাংলাদেশ দুটি উইকেট হারিয়েছে প্রথম দিনের শেষ সেশনে। মুমিনুল
হক ও মাহমুদউল্লাহ অপরাজিত যথাক্রমে ৪৬ এবং ৫ রানে।
কাজের কাজটা করে গেছেন কিন্তু ইমরুল কায়েস এবং তামিম ইকবাল। নিজের দুর্দান্ত ফর্মের ধারাবাহিকতায় বাঁ-হাতি তামিম নিজের মাঠে মিড-অনে যখন হ্যামিলটন মাসাকাদজার অসাধারণ ক্যাচে উল্টোপথ ধরেন, তার নামের পাশে লেখা হয়ে গেছে ১০৯ রান। খুলনায়ও প্রথম ইনিংসে ঠিক একই স্কোর ছিল তার। চার বছর আগে লর্ডস ও ম্যানচেস্টারে পরপর দুটি শতক হাঁকানোর স্মৃতি ফিরিয়ে আনলেন তামিম খুলনা এবং চট্টগ্রামে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করে। ঘরের মাঠে এটি তার প্রথম সেঞ্চুরি।তামিম-ইমরুলের উদ্বোধনী জুটি ভাঙে চা-বিরতির তিন ওভার পর। জুটিটা ভাঙেন জিম্বাবুয়ের খণ্ডকালীন স্পিনার সিকান্দার রাজা। আর ইমরুল দিনের খেলা শেষ হওয়ার ১১ ওভার আগে সাজঘরে ফেরেন ১৩০ রান করে। দ্বিতীয় উইকেটে মুমিনুলকে সঙ্গে নিয়ে ৪৮ রান যোগ করেন শামসুর রহমানের জায়গায় সুযোগ পাওয়া ইমরুল কায়েস। মুমিনুল ও মাহমুদউল্লাহ তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন থেকে তোলেন ৩১ রান।প্রথমদিন সবকিছু ঠিকঠাকমতো হল। টস জেতা থেকে শুরু করে উড়ন্ত সূচনা, দুটি শতরান, উদ্বোধনী জুটিতে রেকর্ড। শুধু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্যালারি ভরে উঠল না দর্শকে। তাই বলে ‘তামিম, তামিম’ স্লোগান থেকে বঞ্চিত হয়নি স্বাগতিকরা। বাংলাদেশের প্রথম ইনিংস ঋদ্ধ করার প্রাথমিক কাজ সেরে ফেলেছেন দুই ওপেনার। এখন বাকিদের দায়িত্ব জিম্বাবুয়ের ঘাড়ে রানের বোঝা চাপিয়ে দেয়া। সিরিজ ৩-০ দিব্যি দেখতে পাচ্ছেন মুশফিকুর রহিম। (স্কোরকার্ড খেলার পাতায়)

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...

No comments:
Post a Comment