Saturday, November 15, 2014
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে সনদ জাল মামলা
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে সনদ জাল মামলা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
রোববার ঘটা করে তার মন্ত্রিসভার আকার বাড়িয়েছেন। ২১ নতুন মুখও ঠাঁই পেয়েছে
তার বহরে। তাদের একজন হচ্ছেন অধ্যাপক আরএস কাঠেরিয়া। জুনিয়র মন্ত্রী হিসেবে
শপথ নেন তিনি। দায়িত্ব পান শিক্ষা মন্ত্রণালয়ের। সেই অধ্যাপক কাঠেরিয়ার
বিরুদ্ধেই সনদ জালিয়াতির অভিযোগ উঠেছে।
এনডিটিভির খবরে বলা হয়েছে, আজ
থেকে ঠিক ১২ দিন পরই তাকে দাঁড়াতে হচ্ছে কাঠগড়ায়। আগ্রা বিশ্ববিদ্যালয়ে
শিক্ষকতার চাকরি নিতে গিয়ে তিনি এই জালিয়াতি করেন।অভিযোগে বলা হয়েছে, বিএ
ক্লাসের দ্বিতীয় বর্ষে সনদে এই জালিয়াতি করেন কাঠেরিয়া। ওই বছরের পরীক্ষায়
তিনি হিন্দি সাহিত্যে ৪৩ এবং ইংরেজি ভাষায় ৪২ নম্বর পান। কিন্তু আগ্রা
বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার চাকরি নিতে গিয়ে জাল সনদে ওই দুই বিষয়ে লিখেন
যথাক্রমে ৫৩ ও ৫২।কাঠেরিয়ার বিরুদ্ধে মাস্টার্সেও সনদ জালিয়াতির অভিযোগ আনা
হয়েছে। বলা হয়েছে, এখানে দ্বিতীয় বর্ষের পরীক্ষায় প্রিন্সিপলস অব লিটেরারি
রাইটিংয়ে তিনি পান ৩৮ নম্বর। জালিয়াতি করে সেখানে লিখেন ৭২।তার বিরুদ্ধে
ভারতের প্যানেল কোডের ৪২০ ধারা অনুযায়ী প্রতারণা ও অসততার অভিযোগ আনা
হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার ৭ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। দণ্ডিত
হলে মন্ত্রিত্বও হারাবেন। কয়েক বছরের জন্য নির্বাচনেও অযোগ্য ঘোষিত হতে
পারেন। অধ্যাপক কাঠেরিয়া অবশ্য নিজেকে রক্ষা করতে রাজনীতিকেই বর্ম হিসেবে
বেছে নিয়েছেন। এনডিটিভিকে তিনি বলেন, ২০০৯ সালে জাতীয় নির্বাচনে তার কাছে
হেরে যাওয়া বহুজন সমাজবাদী পার্টির এক নেতা প্রতিহিংসাপরায়ণ হয়ে ওই মামলা
করেন। উত্তরপ্রদেশের মায়াবতী সরকার অভিযোগ নিয়ে তদন্তও করেন। কিন্তু তদন্তে
তার বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি।এ নিয়ে ভারতের শিক্ষা মন্ত্রণালয়ে
দ্বিতীয় কোনো মন্ত্রীর বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ উঠল। এর আগে
শিক্ষামন্ত্রী স্মৃতি ইরানির সনদ নিয়েও বিতর্ক দেখা দিয়েছিল।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment