Tuesday, November 11, 2014
জাতীয় স্মৃতিসৌধের স্থপতি মাইনুল হোসেন আর নেই

জাতীয়
স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন আর নেই। সোমবার দুপুরে জাতীয় হৃদরোগ
ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬২ বছর।
মাইনুল হোসেন কবি গোলাম মোস্তফার দৌহিত্র।
হাসপাতালের পরিচালক আবদুল্লাহ আল শাফি মজুমদার সাংবাদিকদের জানান, স্থপতি মাইনুল হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার ডায়বেটিস ছিল অনিয়ন্ত্রিত। রক্তচাপও ছিল খুব কম। অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি।মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির স্মরণার্থে ঢাকার অদূরে সাভারে জাতীয় স্মৃতিসৌধ নির্মাণের পরিকল্পনা নেয়া হয় ১৯৭৮ সালে। এজন্য নকশাবিদদের কাছ থেকে নকশা আহ্বান করে সরকার। ৫৭টি নকশা জমা পড়ে। তখন ২৬ বছরের তরুণ স্থপতি মাইনুল হোসেনের নকশা অনুমোদন করে সরকার।তার নকশা অনুযায়ী স্মৃতিসৌধের বেদীমূল থেকে উঠে দাঁড়িয়েছে সাতটি ত্রিকোণ কলাম, এর মধ্যে বড়টির উচ্চতা ১৫০ ফুট। সাতটি কলামের বিষয়ে স্থপতি মাইনুল গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলে গেছেন, ’৫২ থেকে ’৭১ পর্যন্ত সাতটি বৃহত্তর আন্দোলন হয়েছিল দেশে। স্মৃতিসৌধের সবচেয়ে নিচের খাঁজটা বায়ান্ন আর উঁচুটা একাত্তর।স্থপতি ও কবি রবিউল হুসাইন সাংবাদিকদের জানান, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট থেকে মাইনুল হোসেনের মরদেহ নেয়া হবে শান্তিনগরের বাসায়। রাতে রাখা হবে বারডেম হাসপাতালের হিমঘরে। আর মাইনুল হোসেনের বন্ধু স্থপতি বদরুল হায়দার সাংবাদিকদের জানান, আমার বন্ধু মাইনুল হোসেনের দুই মেয়ে। বড় মেয়ে যুক্তরাষ্ট্রে থাকে। সে দেশে ফিরলেই তার দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।স্থপতি মাইনুলের আত্মীয়স্বজনরা জানান, জীবনের শেষ দিনগুলোতে মানসিকভাবেও পুরোপুরি সুস্থ ছিলেন না তিনি। মনে ছিল ক্ষোভ। একাকী জীবন বেছে নিয়েছিলেন তিনি। মৃত্যুর আগে তার ব্যাখ্যাও তিনি দিয়ে গেছেন। গণমাধ্যমকে তিনি জানিয়েছিলেন, স্মৃতিসৌধ নির্মাণের পর বেনামি চিঠি দিয়ে তাকে খুন করতে চাওয়া হয়েছিল। আর স্মৃতিসৌধ উদ্বোধনের দিনও তাকে আমন্ত্রণ জানানো হয়নি।২২ বছরের কর্মজীবনে ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট ও ভোকেশনাল ট্রেনিং ইন্সটিটিউট (১৯৭৭), বাংলাদেশ বার কাউন্সিল ভবন (১৯৭৮), চট্টগ্রাম ইপিজেড কার্যালয় (১৯৮০), জাতীয় জাদুঘর (১৯৮২) ও উত্তরা মডেল টাউনের (১৯৮৫) নকশা করে গেছেন মাইনুল হোসেন।১৯৫২ সালে মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ীতে জন্ম নেন গুণী এ স্থপতি। পড়াশোনা করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। ১৯৭৬ সালে স্থাপত্যবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। কর্মজীবন শুরু করেন ইএএইচ কনসালটেন্ট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে। পরে যোগ দেন বাংলাদেশ কনসালট্যান্ট লিমিটেডে। আর ১৯৯৮ সাল পর্যন্ত দেশের বহু গুরুত্বপূর্ণ স্থাপনার নকশকার কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন একুশে পদক।শোক : এ স্থপতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, স্থপতি মাইনুল হোসেনের নকশায় নির্মিত জাতীয় স্মৃতিসৌধ বাংলা ও বাঙালি জাতির সর্বোচ্চ আত্মত্যাগের প্রতীক হিসেবে চির ভাস্মর হয়ে থাকবে। এ মহান কীর্তির স্বীকৃতিস্বরূপ জাতি চিরদিন তার নাম গভীর শ্রদ্ধায় স্মরণ করবে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছেন।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...

No comments:
Post a Comment