Tuesday, November 11, 2014
আইসক্রিম যখন বেঁচে থাকার হাতিয়ার
আইসক্রিম যখন বেঁচে থাকার হাতিয়ার
আফগানিস্তানের হেরাতে একটি স্কুলের সামনে
ছোট ছোট সমবয়সী মেয়ের ঝাঁক হাসতে হাসতে লুটোপুটি নিজেদের মধ্যে গল্পে মজে
খেয়ে স্কুল থেকে বেড়োচ্ছে। খানিক দূরে দাঁড়িয়ে ওদেরই বয়সী আরো একটি ছোট্ট
মেয়ে। পরনে স্কুলের সাদা-কালো ইউনিফর্ম নেই, বন্ধুদের সঙ্গে খেলা বা হাসিতে
মেতে থাকার অবকাশও নেই। ৮ বছরের ফাতিমা। সমবয়সীরা যখন স্কুলে ব্যস্ত
পড়াশোনায়, সে তখন রুটি-রুজির তাগিদে স্কুলের বাইরে আইসক্রিম বিক্রিতে
ব্যস্ত।
স্কুলে পড়াশোনা ফতিমার কাছে বিলাসিতা। যে স্কুলের সামনে ফাতিমা আইসক্রিম বেচে সেই স্কুলের পড়ুয়ারাই তার ক্রেতা। সে-ও চায় স্কুলে যেতে। কিন্তু উপায় নেই। পঙ্গু বাবা, পাঁচ বোন আর দুই মায়ের সংসারে একমাত্র রোজগেরে সে। ফাতিমার বাবার দুই স্ত্রী। ছটি মেয়ে। আটজনের বড় সংসার জীর্ণ দুই কামরার ভাড়া বাড়িতে কোনো রকমে দিন গুজরান করে।
স্কুলে পড়াশোনা ফতিমার কাছে বিলাসিতা। যে স্কুলের সামনে ফাতিমা আইসক্রিম বেচে সেই স্কুলের পড়ুয়ারাই তার ক্রেতা। সে-ও চায় স্কুলে যেতে। কিন্তু উপায় নেই। পঙ্গু বাবা, পাঁচ বোন আর দুই মায়ের সংসারে একমাত্র রোজগেরে সে। ফাতিমার বাবার দুই স্ত্রী। ছটি মেয়ে। আটজনের বড় সংসার জীর্ণ দুই কামরার ভাড়া বাড়িতে কোনো রকমে দিন গুজরান করে।

সকাল ৭টা বাজতে না বাজতেই বাড়ি থেকে বেড়িয়ে যায় ফতিমা। হোলসেলারের কাছ থেকে আইসক্রিমের বাক্সগুলো নিয়ে ভর্তি করে তার আইসক্রিম গাড়ি। ছোট্ট ছোট্ট হাতে কোনওরকমে সেই গাড়ি ঠেলতে ঠেলতে পশ্চিম আফগানিস্তানের হেরাটের এবড়োখেবড়ো রাস্তায় আইসক্রিম বেচে বেড়ায় সে। বিকেল ৪টা পর্যন্ত চলে তার যুদ্ধ।
‘আমি যখন স্কুলের সামনে আইসক্রিম বেচি, যখন দেখি মেয়েরা হাসি মুখে স্কুলে যাচ্ছে, তখন আমারও ভীষণ স্কুলে যেতে ইচ্ছা করে। অনেক টাকা জমাতে চাই। যাতে আর আমাকে কাজ করতে না হয়। অন্য মেয়েদের মতো স্কুলে যাওয়া আমার একমাত্র স্বপ্ন।’ একটি সংবাদমাধ্যমকে জানিয়েছে ৮ বছরের এই কিশোরী।
শিশুশ্রমিক আফগানিস্তানে ভীষণ সাধারণ। সে দেশের ৭থেকে ১৪ বছর বয়সী ১৭% কিশোরীরাই হয় বাড়ির বাইরে কাজ করে অথবা বাড়ির মধ্যে যাবতীয় গৃহস্থালির কাজকর্ম করে তারা। জানাচ্ছে ইউনিসেফ-এর রিপোর্ট। ফাতিমা দিনে অল্প কিছু অর্থ উপার্জন করে। পুরোটাই চলে যায় তার বড় পরিবারের খিদে মেটাতে। চার বছর আগে একটি দুর্ঘটনায় চলনশক্তি লোপ পান ফাতিমার বাবা। হুইলচেয়ারই তার একমাত্র অবলম্বন। যে যে দিন একটু সুস্থ থাকেন মোবাইল ফোনের রিচার্জ কার্ড বেচে মেয়েকে সাহায্য করার চেষ্টা করেন তিনি। বাড়ি ফিরে এসেও ছুটি হয় না ফাতিমার। বাকি দিনটা কেটে যায় পঙ্গু বাবার সেবা যত্নে।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...

No comments:
Post a Comment