Friday, November 21, 2014
ভারতে সম্মান রক্ষায় তরুণীকে হত্যা
ভারতে সম্মান রক্ষায় তরুণীকে হত্যা
ভারতে সম্মান রক্ষার নামে এক তরুণীকে
হত্যা করা হয়েছে। রাজধানী নয়াদিল্লিতে ভিন্ন বর্ণের একটি ছেলেকে বিয়ে করার
অপরাধে নিজের মেয়েকেই খুন করেছে বাবা-মা। মেয়েটির নাম ভাবনা যাদব। ২১ বছরের
এ তরুণী দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন ভেঙ্কটেশ্বর কলেজের ফাইনাল ইয়ারের
ছাত্রী ছিলেন। শনিবার রাতে বাবা জগমোহন যাদব ও মা সাবিত্রী পশ্চিম দিল্লির
কারোলাতে নিজের বাড়িতেই ভাবনাকে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে। জগমোহন যাদব
একজন প্রপার্টি ডিলার। তিনি স্থানীয় কংগ্রেসের একজন সদস্য।
দক্ষিণ-পশ্চিম দিল্লির পুলিশের ডেপুটি কমিশনার সুমন গোয়েল বলেন, বাবা-মা মেয়েটির মৃতদেহ রাজস্থানের আলওয়ারে তাদের পূর্বপুরুষের ভিটেতে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলে।
আমরা মেয়েটির বাবা-মাকে গ্রেফতার করেছি। ঘটনাটির তদন্ত চলছে। ২০১২ সালে এক বন্ধুর মাধ্যমে সরকারি কর্মচারী অভিষেক শেঠের (২৪) সঙ্গে পরিচয় হয় ভাবনার। প্রাথমিকভাবে তাদের বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। অভিষেক ক্যাবিনেট সেক্রেটারিয়েটের একজন সহকারী প্রোগ্রামার। ভাবনা রাজস্থানের যাদব সম্প্রদায়ের। অভিষেক পাঞ্জাবি। বাড়ি থেকে মেনে নেবে না জেনেও বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা।
চলতি মাসের ১২ তারিখ অভিষেক ও ভাবনা দিল্লির মার্গের আর্য সমাজ মন্দিরে বিয়ে করেন। এরপর অভিষেক ভাবনাকে পশ্চিম দিল্লির উত্তম নগরে নিজের বাড়ি নিয়ে যান। অভিষেকের বাবা-মা এ বিয়ে মেনে নেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। অভিষেক জানিয়েছেন, সেদিন রাতেই ভাবনার বাবা-মা তাদের বাড়ি এসে জানান, ঘটা করে অভিষেকের সঙ্গে ভাবনার বিয়ে দিতে চান তারা। মেয়েকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার পর অবশ্য তার বাবা-মা কথা রাখেননি। এ বিয়ে তারা মানছেন না এবং তাদের ইচ্ছামতই ভাবনাকে অন্য জায়গায় বিয়ে করতে হবে বলে জানান তারা। ১৪ নভেম্বর ভাবনা অভিষেকের বাড়ি ফিরে আসেন। কিছু প্রতিবেশীকে সঙ্গে করে ভাবনার বাবা-মা ফের অভিষেকের বাড়ি আসেন। প্রতিশ্র“তি দেন এনগেজমেন্ট অনুষ্ঠানের পর রোববার তারা ভাবনাকে অভিষেকের বাড়ি ফিরিয়ে দিয়ে যাবেন।
শনিবার রাতে ভাবনার মামা অভিষেককে ফোন করে খুনের হুমকি দেন। এর মিনিটখানেক পর ভাবনা অভিষেককে ফোন করে মাতাল মামার কথায় গুরুত্ব না দিতে বলেন। রোববার সকাল থেকে বারবার ভাবনা ও তার বাবা-মাকে ফোন করলেও উত্তর পাননি অভিষেক। এরপর ভাবনার এক সম্পর্কের ভাই অভিষেককে ফোন করে জানান, আলওয়ারে ভাবনাকে দাহ করা হয়ে গেছে। এরপরই অভিষেক পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। এ হত্যাকাণ্ডে ভাবনার মামার ভূমিকা রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ তাকে খুঁজছে। টাইসম অব ইন্ডিয়া।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...

কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment