Thursday, November 20, 2014
ফিলিস্তিনিদের ঘরবাড়ি গুঁড়িয়ে দাও
ফিলিস্তিনিদের ঘরবাড়ি গুঁড়িয়ে দাও
জেরুজালেম রক্ষায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে
আবারও যুদ্ধের শপথ নিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি
বলেন, এই যুদ্ধ আমাদের জেরুজালেম রক্ষার যুদ্ধ। তিনি এই যুদ্ধের নাম দেন
‘ব্যাটল ফর জেরুজালেম’। মঙ্গলবার জেরুজালেমের ইহুদি উপাসনালয়ে হামলার পর এই
ঘোষণা দেন নেতানিয়াহু। এসময়, ইসরাইলি সেনাবাহিনীকে ফিলিস্তিনিদের ঘরবাড়ি
ধ্বংস করে দেয়ার নির্দেশ দেন নেতানিয়াহু।
জেরুজালেমকে ইহুদিদের আদি বাসস্থান হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘যারা আমাদেরকে আমাদের রাষ্ট্র ও রাজধানী থেকে উৎখাত করতে চায় তারা সফল হবে না।’ ঘোষণায় পাশাপাশি ইসরাইলি জনগণকে একত্রিত থাকার ও আইন নিজ হাতে তুলে না নেয়ার আহ্বান জানান তিনি। এদিকে জেরুজালেমে এখনও ইসরাইলি সেনা ও ফিলিস্তিনিদের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ অব্যাহত রয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর এ ঘোষণার পর, ইসরাইলি সৈন্যরা বুধবার ফিলিস্তিনের এক আÍঘাতী গাড়ি হামলাকারীর বাড়ি গুঁড়িয়ে দিয়েছে। ওই ব্যক্তি গত মাসে জেরুজালেমের একটি ট্রাম স্ট্যান্ডে গাড়ির ধাক্কা দিয়ে এক ইসরাইলি নারী ও এক শিশুকে হত্যা করে।
ইসরাইল সামরিক বাহিনী জানায়, গত ২২ অক্টোবর জেরুজালেমের একটি ট্রাম স্টেশনে গাড়ির ধাক্কা দিয়ে দুই জনকে হত্যার জন্য দায়ী সন্ত্রাসী আব্দেল রহমান শালৌদির বাড়ি গুঁড়িয়ে দেয়া হয়েছে। তার বাড়ি পূর্ব জেরুজালেমের সিলওয়ান এলাকায়। গাড়ি ধাক্কা দিয়ে দুই জনকে হত্যার পর পালিয়ে যাওয়ার সময় ইসরাইলি পুলিশ কর্মকর্তার গুলিতে ওই ব্যক্তি গুরুতর আহত হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। মঙ্গলবার পাঁচ ইসরাইলি ও এক ফিলিস্তিনি নিহতের ঘটনার পর থেকে জেরুজালেমে উত্তেজনা অব্যাহত রয়েছে। আল-রামের কাছে ইসরাইলি সেনা ও ফিলিস্তিনিদের মধ্যকার এক সংঘর্ষে অন্তত ১০ ফিলিস্তিনি আহত হয়েছে।
দক্ষিণ জেরুজালেমের সুর বাহের এলাকায় আহত হয়েছে অন্তত ২৫ ফিলিস্তিনি। অধিকৃত পশ্চিমতীরের উরিফ গ্রামের একটি বিদ্যালয়ে হামলা চালিয়েছে ইহুদিরা। ইহুদিদের ছোড়া রাবার বুলেটের আঘাতে আহত পাঁচ ফিলিস্তিনিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পশ্চিমতীরের দক্ষিণে হেবরন এলাকায় রাজপথে ফিলিস্তিনিদের গাড়িতে হামলা চালিয়েছে ইহুদিরা।
এর আগে পশ্চিম জেরুজালেমে ইহুদিদের এক উপাসনালয়ে দুই ফিলিস্তিনির হামলায় পাঁচজন নিহত হয়। চার রাবি (ইহুদি ধর্মযাজক) ঘটনাস্থলেই গুলিতে নিহত হন। অপর এক পুলিশ আহতাবস্থায় মৃত্যুবরণ করেন।
একই দিন ইসরাইলি নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে এক ফিলিস্তিনি যুবক নিহত হন। বিবিসি।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...

কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment