Sunday, November 9, 2014
প্রথমে শ্বাসরোধ, পরে গুলি শেষে মৃতদেহে আগুন!
প্রথমে শ্বাসরোধ, পরে গুলি শেষে মৃতদেহে আগুন!
মেক্সিকোয় নিখোঁজ ৪৩ শিক্ষার্থীকে হত্যার
কথা স্বীকার করেছে সন্দেহভাজন মাদক চোরাকারবারি দলের সদস্যরা। দেশটির
অ্যাটর্নি জেনারেল জেসাস মুরিলো শুক্রবার এ কথা জানিয়েছেন। ছয় সপ্তাহ আগে
ওই শিক্ষার্থীরা নিখোঁজ হয়েছিল। জেসাস জানান, তিনটি মাদক চোরাকারবারি দলের
সদস্যদের দাবি, পুলিশ ওইসব শিক্ষার্থীদের তাদের হাতে তুলে দিয়েছিল। এদের
মধ্যে কাউকে শ্বাসরোধ করে এবং কাউকে গুলি করে হত্যা করে তারা। এরপর আগুন
দিয়ে মৃতদেহ পুড়িয়ে দেয়। ২৬ সেপ্টেম্বর ইগুলা শহরে পুলিশ-শিক্ষার্থী
সংঘর্ষের সময় ওই ৪৩ শিক্ষার্থী নিখোঁজ হয়। তাদের উদ্ধারের দাবিতে দীর্ঘদিন
ধরে দেশটিতে বিক্ষোভ চলছে। শিক্ষার্থীদের নিখোঁজ হওয়ার সঙ্গে জড়িত
সন্দেহে সম্প্রতি গুয়েরিরস ইউনিডসের বেশ কয়েকজন সদস্যকে গ্রেফতার করা হয়।
নিখোঁজ শিক্ষার্থীদের অভিভাবকরা জানিয়েছে, যে এলাকা থেকে শিক্ষার্থীরা
নিখোঁজ হয়েছিল সেই এলাকা থেকে তারা ছয় ব্যাগ দেহাবশেষের সন্ধান পেয়েছে। এর
আগে ওই এলাকায় গণকবরের সন্ধান পাওয়া যায়। তবে প্রাথমিক পরীক্ষার পর জানা
যায়, ওইসব কবর নিখোঁজ শিক্ষার্থীদের নয়। অ্যাটর্নি জেনারেল মুরিলো বলেন,
দেহাবশেষ কাদের তা নিয়ে এই মুহূর্তে মন্তব্য করা কঠিন। ডিএনএ পরীক্ষার পরই
নিশ্চিত করে বলা যাবে আসলে দেহাবশেষ নিখোঁজ শিক্ষার্থীদের কিনা। অ্যাটর্নি
জেনারেল আরও জানান, ডিএনএ টেস্টের মাধ্যমে এসব লাশ শনাক্ত করা অত্যন্ত
কষ্টকর। কেননা তাদের ১৪ ঘণ্টা ধরে আগুনে পোড়ানো হয়েছিল। তবে এসব ধ্বংসাবশেষ
শনাক্ত করা না গেলে ওই ছাত্রদের নিখোঁজ হিসেবেই বিবেচনা করা হবে বলেও
জানিয়েছেন ওই অ্যাটর্নি জেনারেল।
এদিকে চক্রের অভিযুক্ত তিন সদস্য জানিয়েছে, এসব ছাত্রদের পুলিশই তাদের হাতে তুলে দিয়েছিল। এদের মধ্যে ১৫ জনকে আগেই শ্বাসরুদ্ধ করে হত্যা করেছিল পুলিশ। বাকিদের গুলি করে হত্যা করে মাদক সন্ত্রাসীরা। হত্যার পর তারা মৃতদেহগুলোর ওপর টায়ার, কাঠ এবং নানা প্লাস্টিকসামগ্রী রেখে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। দীর্ঘ ১৪ ঘণ্টা ধরে মৃতদেহগুলো আগুনে পোড়ানো হয়। পরে দেহাবশেষ বস্তায় ভরে নদীতে ফেলে দেয় তারা। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে মঙ্গলবার দক্ষিণাঞ্চলীয় ইগুয়ালা নগরীর সাবেক মেয়র যোসে লুই আব্রাকা ও তার স্ত্রীকে মেক্সিকো নগরীর এক শহরতলি থেকে গ্রেফতার করা হয়েছে। বিবিসি।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...

No comments:
Post a Comment