Tuesday, November 11, 2014
চীন আরও ভালো করুক : ওবামা
চীন আরও ভালো করুক : ওবামা

বিশ্ব
অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের প্রতিযোগী চীনের ক্রমবর্ধমান উন্নতিকে ‘স্বাগত’
জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই
দেশ ‘আরও ভালো করুক’ বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বেইজিংয়ে অনুষ্ঠিত এশীয়
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক সহযোগিতা জোটের (অ্যাপেক)
শীর্ষ সম্মেলনে সোমবার ওবামা এই মন্তব্য করেন। এ সময় চীনের সঙ্গে একটি
ভিসাচুক্তির ঘোষণা দেন তিনি। ওবামা বলেন, ‘একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও
স্থিতিশীল চীনের সামনে এগিয়ে যাওয়াকে যুক্তরাষ্ট্র স্বাগত জানায়।’ তবে
চীনের বাজার উন্মুক্তকরণ, মুদ্রা নিয়ন্ত্রণ, মানবাধিকার ও গণমাধ্যমের
স্বাধীনতায় শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানান ওবামা। চীন কর্তৃত্বাধীন আধা
স্বায়ত্তশাসিত হংকংয়ের আন্দোলনের ব্যাপারেও প্রথমবারের মতো মন্তব্য করেন
মার্কিন প্রেসিডেন্ট। এদিকে, চীনের সঙ্গে একটি ভিসা চুক্তি হয়েছে বলে
জানিয়েছেন ওবামা। এই চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রে চীনা ভ্রমণকারীদের
সংখ্যা বাড়ানো হয়েছে। এতে ছাত্রভিসার মেয়াদ পাঁচ বছর বৃদ্ধি করা হয়েছে। একই
সঙ্গে ব্যবসায়ী ও পর্যটক ভিসাও বাড়ানো হয়েছে। গত বছর চীনের ১৮ লাখ নাগরিক
যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন।
ওবামা জানান, তারা অর্থনীতিতে ২১০০ কোটি ডলার অবদান ও ১ লাখ কর্মসংস্থানে যুক্ত হয়েছে।বাণিজ্য চুক্তিতে সম্মত দক্ষিণ কোরিয়া-চীন : দক্ষিণ কোরিয়া ও চীন এক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরে সম্মত হয়েছে। অ্যাপেক সম্মেলনের ফাঁকে সোমবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হাই ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে দুই দেশের মধ্যে ১৪ দফা বৈঠক হলেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট অফিস থেকে এক বিবৃতিতে এই বৈঠককে ফলপ্রসূ ও তাৎপর্যপূর্ণ অগ্রগতি বলে অভিহিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, এই চুক্তির ফলে ৯০ শতাংশ পণ্যের ওপর থেকে গত দুই দশকের বেশি সময় ধরে করা শুল্ক আরোপ উঠিয়ে নেবে চীন।আগামী বছর জাপান সফরে যাবেন পুতিন :২০১৫ সালে সুবিধাজনক সময়ে জাপান সফরে যেতে সম্মত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভাদিমির পুতিন। রোববার অ্যাপেক সম্মেলনের প্রাক্কালে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে এক বৈঠকে এই প্রতিশ্র“তি দিয়েছেন পুতিন। সোমবার জাপানের পক্ষ থেকে এ কথা জানানো হয়।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...

No comments:
Post a Comment