Saturday, November 15, 2014
ছোট খবর
ছোট খবর
প্যারিসজনপদে বাঘপ্যারিসের কাছে
বৃহস্পতিবার রাতে একটি বাঘ ঘুরে বেড়ায়। দমকল কর্মী ও পুলিশ সদস্যরা
দিনব্যাপী বাঘটির খোঁজে ব্যাপক নিষ্ফল তল্লাশি চালানোর পর রাতে তল্লাশি
অভিযান স্থগিত করেছে। শহরের আতংকিত মানুষকে বাড়ির ভেতরে থাকতে বলা হয়েছে।
বাঘটি কোথা থেকে এসেছে সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি। খবর
এএফপির।সকাল বেলা ডিজনিল্যান্ড প্যারিসের খুব কাছের শহর মঁতেভ্রেঁর এক
সুপার মার্কেটের কার পার্কিংয়ে বাঘটিকে দেখে স্থানীয় এক মহিলা চিৎকার করে
ওঠেন। এরপর আরও কয়েকজন লোকও বাঘটিকে দেখতে পান। তারা জানান, তারা বাঘটিকে
ঘোরাঘুরি করতে দেখেছেন। এএফপিকিয়েভহোয়াইট উইডো খুনশেষ পর্যন্ত খুন হলেন
বিশ্বের মোস্টওয়ান্টেড মহিলা জঙ্গি হোয়াইট উইডো। ইউক্রেনের রাস্তায়
মুখোশধারী এক বন্দুকবাজের গুলিতে প্রাণ হারিয়েছেন সামান্থা লিউথোয়াট ওরফে
হোয়াইট উইডো।সংবাদ সংস্থার খবর অনুযায়ী, সামান্থা দুসপ্তাহ আগে ইউক্রেনে
এসেছিলেন। সরকারপন্থী দল আইদার-যের গুপ্তচর হয়েই কাজ করছিলেন তিনি। ব্রিটিশ
সন্ত্রাসবাদী হোয়াইট উইডোর হত্যাকারী রাশিয়ান গুপ্তচরের মাথার দাম ৬ লাখ
৩০ হাজার মার্কিন ডলার ঘোষণা করেছে ইউক্রেনের স্পেশাল সার্ভিস। ২০১১ সালে
কেনিয়ার মোম্বাসাতে হোটেল ও শপিং সেন্টার ধ্বংসের পরিকল্পনার পেছনে প্রধান
মাথা ছিলেন এই মহিলা জঙ্গি। এএফপিকলকাতাআত্মহত্যার চেষ্টাঘুমের ওষুধ খেয়ে
আত্মহত্যার চেষ্টা করেছেন পশ্চিমবঙ্গের আলোচিত সারদা-চিটফান্ডের টাকা
আত্মসাতের অন্যতম অভিযুক্ত ও বহিষ্কৃত তৃণমূল সংসদ সদস্য কুনাল ঘোষ।
বৃহস্পতিবার রাতে কলকাতার প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে তাকে অচৈতন্য
অবস্থায় উদ্ধার করা হয়।কুনাল ঘোষ দৈনিক পত্রিকা সংবাদ প্রতিদিনের
কার্যনির্বাহী সম্পাদক ছিলেন। ২০১২ সালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির
রাজ্যসভার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৩ সালে সারদা আর্থিক কেলেংকারির
বিষয়টি প্রকাশ পেলে তাকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশ। এরপর তিনি মমতা
ব্যানার্জিসহ তার দলের একাধিক নেতা-মন্ত্রী জড়িত থাকার অভিযোগ করেন।
জিনিউজকাবুলপ্রেসিডেন্ট পাকিস্তানেআফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি
দুই দিনের সফরে শুক্রবার পাকিস্তানে পৌঁছেছেন। নূর খান বিমান ঘাঁটিতে তাকে
স্বাগত জানিয়েছেন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা
সারতাজ আজিজ। ইসলামাবাদে পৌঁছেই আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি পাকিস্তানের
সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেছেন,
আফগানিস্তান বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায়।
এদিনই পাক প্রেসিডেন্ট মামনুন হোসেনের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা ছিল। এ
প্রতিবেদন লেখা পর্যন্ত (৬-৪৭) দুজনের সাক্ষাতের খবর পাওয়া যায়নি।
এএফপিজেরুজালেমবয়সসীমা প্রত্যাহারজেরুজালেমের আল-আকসা মসজিদ বা বাইতুল
মোকাদ্দাসে এখন থেকে সব বয়সের মুসল্লি জুমার নামাজ আদায়ের সুযোগ পাবেন।
ইসরাইল জুমার নামাজ পড়ার ক্ষেত্রে বয়সসীমার ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ায় কয়েক
মাসের মধ্যে প্রথমবারের মতো এ সুযোগ সৃষ্টি হল। পুলিশ মুখপাত্র মিকি
রোসেনফেল্ড এএফপিকে বলেন, আমরা আশা করছি এ মসজিদে নামাজ আদায়ের ক্ষেত্রে
এখন থেকে বয়সসীমা সংক্রান্ত বিধি-নিষেধ না থাকায় ওই মসজিদ এলাকাটি শান্ত
থাকবে। নামাজ পড়ার ক্ষেত্রে মুসল্লিদের বয়সের ওপর ইসরাইলের নিষেধাজ্ঞা
আরোপকে কেন্দ্র করে কয়েক মাস ধরে জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ এলাকা
বারবার অশান্ত হয়ে ওঠে। এএফপি
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment