Friday, November 21, 2014
খিলগাঁওয়ে অপহরণের পর স্বেচ্ছাসেবক দলের নেতা খুন

রাজধানীর খিলগাঁও ত্রিমোহনী এলাকায় নয়ন
মিয়া (৩০) নামে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের এক নেতা খুন হয়েছেন। তাকে বুধবার
অপহরণ করেছিল দুষ্কৃতকারীরা। অপহরণের দুই দিন পর হাত-পা বাঁধা ও গলায়
লুঙ্গির কাপড় পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, তাকে অপহরণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহত নয়ন খিলগাঁও থানার নাসিরাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নয়ন মিয়াকে খুনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্বেচ্ছাসেবক দলের নেতারা।
হাসপাতাল সূত্র জানায়, নয়নের বাবার নাম মোক্তার হোসেন। ত্রিমোহনীর পূর্বপাড়ায় রুস্তম মিয়ার বাড়িতে থাকত নয়ন। তিনি ড্রেজারে বালু তুলে ব্যবসা করতেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে খিলগাঁও থানার এসআই আরিফ হোসেন ত্রিমোহনী গুদারা ঘাটের কাছে মোহাম্মদ আলীর বাড়িসংলগ্ন খাল থেকে তার লাশ উদ্ধার করেন। সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে, নিহতের গলায় লুঙ্গির কাপড় পেঁচানো ছিল। দুই পা বাঁধা ছিল খড় দিয়ে। আর দুই হাত বাঁধা ছিল ব্রেসলেট ও কাপড় দিয়ে। লাশের গলায় লালচে দাগ দেখা গেছে। নিহতের মায়ের নাম রাশিদা বেগম। নয়ন এক ছেলে ও এক মেয়ের জনক। নিহতের চাচা এলেন মিয়া জানান, বুধবার অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে অপহরণ করেছে। স্থানীয় কেউ রাজনৈতিক শত্র“তার মাধ্যমে তার ভাতিজাকে হত্যা করে হাত-পা বেঁধে লাশ পানিতে ফেলে গেছে। তবে সুনির্দিষ্ট কাউকে তিনি অভিযুক্ত করেননি।
খিলগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, নয়নের লাশ উদ্ধার হওয়ার স্থানটি অত্যন্ত নির্জন। ঘটনাস্থলে বেশ কিছু টুকরা ও ছড়ানো-ছিটানো তাস পাওয়া গেছে। এ থেকে ধারণা করা হচ্ছে, তাস খেলে ঝগড়ার পর তাকে হত্যা করে হাত-পা বেঁধে লাশ খালে ফেলে দেয়া হয়েছে। এ ছাড়া ধরে নেয়ার পর অন্যত্র হত্যা করেও লাশ ওই নির্জন স্থানে ফেলে দেয়া হতে পারে। গতরাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।
বিএনপির মহাসচিবের নিন্দা : নয়ন মিয়াকে হত্যার প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে তিনি আরও খুন-অপহরণের বিবরণ তুলে ধরেন। নয়নের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার দাবি করেন ফখরুল। অপর এক বিবৃতিতে স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল ও সাধারণ সম্পাদক মীর শরাফত আলী সপু এবং সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু এ হত্যকাণ্ডের তীব্র নিন্দা জানান।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...

No comments:
Post a Comment