Wednesday, November 19, 2014
‘টিপু সুলতান খুনি, তার বিচার চাই’ -সংবাদ সম্মেলনে ডা. মাহজাবিনের বাবা
‘টিপু সুলতান খুনি, তার বিচার চাই’ -সংবাদ সম্মেলনে ডা. মাহজাবিনের বাবা
যশোর-৫ (মণিরামপুর) আসনের সাবেক সংসদ
সদস্য খান টিপু সুলতানকে ‘নরপিশাচ’ উল্লেখ করে ডা. মাহজাবিনের বাবা
প্রকৌশলী নুরুল ইসলাম বলেছেন, আমার মেয়েকে খান টিপু সুলতান, তার স্ত্রী ডা.
জেসমিন আরা বেগম ও ছেলে হুমায়ুন সুলতান সাদাব পরস্পর যোগসাজসে খুন করেছে।
আমি এ খুনের বিচার চাই। বুধবার বেলা ১২টায় প্রেস ক্লাব যশোরে আয়োজিত সংবাদ
সম্মেলনে প্রকৌশলূ নুরুল ইসলাম এ সব কথা বলেন। তিনি দ্ব্যর্থহীন ভাষায়
বলেন, ডা. শামারুখ মাহজাবিনের উচ্চতা ছিল পাঁচ ফুট আড়াই ইঞ্চি। এ মেয়ে পাঁচ
ফুট উঁচু গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে কীভাবে আত্মহত্যা করে? তিনি বলেন,
খান টিপু সুলতানের অনেক অপকর্মের স্বাক্ষী ছিলেন আমার মেয়ে। তার অনেক
জালিয়াতির ডকুমেন্ট তার হস্তগত হয়। এই কারণে নিজের মুখোশ উন্মোচন হওয়ার
আগেই সে আমার মেয়েকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে। প্রকৌশলী নুরুল
ইসলাম মিডিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, টিপু সুলতান অত্যন্ত
প্রভাবশালী। সে ময়নাতদন্ত রিপোর্ট পক্ষে নেওয়ার জন্য ঢাকা মেডিকেলের
ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধানকে ভীষণ চাপ দিচ্ছে। এ অবস্থায় একমাত্র
মিডিয়াই পারে সুবিচার নিশ্চিত করতে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইন
সহায়তা কেন্দ্রের উপদেষ্টা জি বি আলম, বিএএফ শাহীন কলেজের অধ্যক্ষ মকবুল
হোসেন, আইডিইবির সভাপতি প্রকৌশলী আবুল হোসেন প্রমুখ। উল্লেখ্য, ১৩ নভেম্বর
রাজধানীর ধানমন্ডির ৬ নম্বর রোডের ১৪ নম্বর বাসভবনে গলায় ফাঁস দেওয়া
অবস্থায় উদ্ধার করা হয় ডা. শামারুখ মাহজাবিনকে। গ্রীণ রোডের একটি বেসরকারী
হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।


About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment