Thursday, November 20, 2014
বিশ্বে যুবকের সংখ্যাই বেশি
বিশ্বে যুবকের সংখ্যাই বেশি
মানবজাতির ইতিহাসে এই প্রথম পৃথিবীতে
যুবকের সংখ্যা সবচেয়ে বেশি হয়েছে। জাতিসংঘ মঙ্গলবার এ সম্পর্কিত একটি
প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের অবস্থান আট নম্বরে।
প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান বিশ্বের মোট জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশ যুবক। অর্থাৎ প্রতিবেদন অনুযায়ী বর্তমান বিশ্বের জনসংখ্যা ৭১০ কোটি। এর মধ্যে ১০৮ কোটি লোকই যুবক, যাদের বয়স ১০ থেকে ২৪ বছরের মধ্যে।
যুবকের সংখ্যার দিক থেকে তালিকায় বাংলাদেশের অবস্থান অষ্টম। প্রতিবেদনে বাংলাদেশে যুবকের সংখ্যা উল্লেখ করা হয়েছে চার কোটি ৮০ লাখ। তালিকার শুরুতে রয়েছে ভারতের নাম। দেশটিতে যুবকের সংখ্যা ৩৫ কোটি ৬০ লাখ। আর বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ চীনের অবস্থান রয়েছে দুই নম্বরে। দেশটিতে যুবকের সংখ্যা ২৬ কোটি ৯০ লাখ।
এছাড়া ছয় কোটি ৭০ লাখ যুবক নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়া। সাড়ে ছয় কোটি যুবকের দেশ যুক্তরাষ্ট্র রয়েছে চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তান। দেশটির যুবকের সংখ্যা পাঁচ কোটি ৯০ লাখ। পাঁচ কোটি ৭০ লাখ যুবক নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে নাইজেরিয়া। আর সপ্তম স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে যুবকের সংখ্যা উল্লেখ করা হয়েছে পাঁচ কোটি এক লাখ।
ইউনাইটেড ন্যাশনস পপুলেশন ফান্ড প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে পৃথিবীতে যুবকের সংখ্যা এত বেশি ছিল না। তুরস্কের ইস্তাম্বুল শহরে মঙ্গলবার স্টেট অব ওয়ার্ল্ড পপুলেশন ২০১৪ নামে ওই প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, এই বিপুলসংখ্যক যুবকের বেশির ভাগই বাস করে বিশ্বের দরিদ্র দেশগুলোতে, যেখানে তাদের উন্নয়ন ও সম্ভাবনা কাজের লাগানোর বাধা সবচেয়ে বেশি। প্রতি ১০ জন যুবকের মধ্যে প্রায় ৯ জনই বাস করে ওই সব অনুন্নত দেশে। প্রতিবেদন অনুযায়ী বিশ্বের ৪৮টি অনুন্নত দেশের বেশির ভাগ জনগোষ্ঠী শিশু ও কিশোর।
আর আফগানিস্তান ও সাব-সাহারাভুক্ত আফ্রিকান দেশগুলোর অর্ধেক মানুষের বয়স ১৮ বছরের নিচে। এসব উঠতি জনগোষ্ঠীর চাহিদা মেটাতে দেশগুলো শিগগির চ্যালেঞ্জের সম্মুখীন হবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
৪ লাখ মানুষ পানিতে ডুবে মারা যায়
বিশ্বে প্রতি বছর প্রায় ৩ লাখ ৭২ হাজার মানুষ পানিতে ডুবে মারা যায় বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও। সোমবার জাতিসংঘের উপ-মুখপাত্র ফারহান হক এ সংক্রান্ত পরিসংখ্যানের তথ্য উপস্থান করেছেন।
ডব্লিউএইচও সোমবার ড্রওনিং: প্রিভেন্টিং অ্যা লিডিং কিলার শীর্ষ বৈশ্বিক প্রতিবেদন প্রকাশ করে। বিশ্বে প্রতি ঘণ্টায় ৪০ জনেরও বেশি মানুষ পানিতে ডুবে যাওয়ার কারণে মৃত্যুবরণ করেন বলে এই প্রতিবেদনে দাবি করা হয়। বিশ্বের প্রতিটি অঞ্চলে শিশু ও তরুণদের মৃত্যুর শীর্ষ যে ১০টি কারণ রয়েছে পানিতে ডুবে যাওয়া সেই কারণগুলোর অন্যতম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। উপ-মুখপাত্র হক বলেন, এই প্রতিবেদনে পানিতে ডুবে মৃত্যুবরণ করা রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ ও সম্পদ ব্যবহারের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি জাতীয় নীতিনির্ধারক এবং স্থানীয় সামাজিক ব্যবস্থায় বেশ কিছু পদক্ষেপ গ্রহণেরও প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়েছে।
হক আরো জানান, পানিতে ডুবে মৃত্যুর বিষয়টিকে চলমান বেশকিছু গুরুত্বপূর্ণ বিতর্কের সঙ্গে অখণ্ডরূপে দেখানো হয়েছে। যেমন জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা বেড়ে যাচ্ছে, গণহারে অভিবাসী হওয়ার ঘটনা ঘটছে এমন কি অবৈধ শরণার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় করে সমুদ্র পাড়ি দিচ্ছে। এছাড়া পানি ব্যবস্থাপনা ও স্যানিটেশনের মতো গ্রামীণ উন্নয়ন বিষয়ক কর্মকাণ্ডও এর অন্তর্ভুক্ত করা হয়েছে। ইকোনোমিক টাইমস, টাইসম অব ইন্ডিয়া।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...

কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment