Thursday, November 20, 2014
ঘুষ দুর্নীতির প্রশ্নে মুখ খোলেননি ওসি মাহমুদ
ঘুষ দুর্নীতির প্রশ্নে মুখ খোলেননি ওসি মাহমুদ

সংবাদ
সম্মেলন ডেকে নিশ্চুপ দোহারের ওসি মাহমুদুল হক। তার বিরুদ্ধে উত্থাপিত
অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার নিয়ে তিনি সাংবাদিকদের কোনো প্রশ্নের
উত্তর দেননি। বরং সাংবাদিকরা যখন একের পর এক তার ঘুষ, দুর্নীতির খতিয়ান
তুলে ধরে প্রশ্ন করছিলেন তখন তাকে বেশ বিমর্ষ দেখাচ্ছিল। কখনও গালে হাত
দিয়ে বিষণ্ন চেহারায় তাকিয়ে ছিলেন, মাঝে মধ্যে পানি পান করছিলেন; আবার
টিস্যু দিয়ে কপালের ঘাম মুছতেও দেখা গেছে কয়েকবার। কিন্তু লাজবাব।
সাংবাদিকদের সুনির্দিষ্ট একাধিক প্রশ্নের মুখে শুধু এতটুকুই বলতে শোনা
গেছে, ‘তিনি এসব বিষয়ে কিছুই বলবেন না। তার কর্তৃপক্ষ যা বলার বলবেন।’
তাহলে কেন এই সংবাদ সম্মেলন? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি তার
দায়িত্ব পালনকালীন সময়ে দোহার থানার কিছু সাফল্যের ফিরিস্তি তুলে ধরেন।
বুধবার দোহার থানায় নিজ কক্ষে ঘটা করে ওসি এই সংবাদ সম্মেলন ডাকেন। শুরুতেই
তিনি বিগত সময়ের আইনশৃংখলা পরিস্থিতি তুলনামূলক তার সময়ে ভালো ছিল দাবি
করে কিছু তথ্য তুলে ধরেন। এরপর সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিয়েই
তড়িঘড়ি পাততাড়ি গোটানোর চেষ্টা করেন। এ সময় জনাকীর্ণ ওই সংবাদ সম্মেলনে
উপস্থিত সাংবাদিকদের মধ্যে কয়েকজন ওসির ঘুষ-বাণিজ্য ও অনিয়মের বিষয়ে
সুনির্দিষ্ট কয়েকটি অভিযোগ তুলে ধরে তার জবাব জানতে চান। কিন্তু তিনি কোনো
উত্তর দেননি।
মুকসুদপুর ইউনিয়নের ধীৎপুর গ্রামের শেখ বোরহান উদ্দিনের ওপর হামলাকারীদের বিরুদ্ধে মামলা নেয়া হয়নি। এমনকি ওসির প্রস্তাব অনুযায়ী ইউপি চেয়ারম্যান আবদুল হালিম নিজ হাতে ১০ হাজার টাকা ঘুষ দেয়ার পরও আরও ২ লাখ টাকা না দেয়ায় মামলা নেননি বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে যমুনা টিভিতে ভুক্তভোগীদের বক্তব্য সম্প্রচার হয়েছে। গুরুতর এই অভিযোগের উদ্ধৃতি দিয়ে একজন সাংবাদিক ওসির বক্তব্য জানতে চাইলে ওসি মাহমুদ বলেন, ‘আমি আইনের বাইরে কিছু করিনি।’
ওসির কাছে অপর একজন সাংবাদিক জানতে চান, গত কয়েকদিন মিডিয়াতে আপনার বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপিত হয়েছে তার দায় কী স্বীকার করে নিয়েছেন? এর জবাবে ওসি বলেন, ‘কারও বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে কর্তৃপক্ষ জবাব দেবে।’
মাহমুদুল হককে প্রশ্ন করা হয়, একজন তরুণ প্রকৌশলীকে রাতের বেলায় তার বোনের বিয়ের অনুষ্ঠান থেকে ধরে এনে নির্যাতনের মাধ্যমে তিন লাখ টাকা ঘুষ দাবি ও দুই লাখ টাকা ঘুষ আদায় করা হয়েছে। ঘুষের কিছু অংশ দেয়া হয়েছে থানার এসআই আবদুল কাদেরের মোবাইল নম্বর ০১৭১৭০৭৭১০০-এ বিকাশ করে। যার প্রমাণ সাংবাদিকদের হাতে আছে। ওসি দাবি করেন, ‘এই অভিযোগ সত্য নয়।’
এছাড়াও ঘাটে ঘাটে ও হাটবাজার থেকে মাসোয়ারা আদায়, মাদক ব্যবসায়ীদের সঙ্গে সখ্য গড়ে কমিশন আদায়, ঢাকা জেলা আওয়ামী লীগের একজন নেতার সঙ্গে আঁতাতের মাধ্যমে ঘুষ-বাণিজ্য করার অভিযোগ প্রসঙ্গেও প্রশ্ন করা হয়। কিন্তু ওসি তার কোনো জবাব না দিয়ে নীরব থাকেন।
প্রসঙ্গত, বুধবার সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করার উদ্দেশ্যে ওসি মাহমুদুল হক মঙ্গলবার স্থানীয় সব সাংবাদিকের কাছে মোবাইল ফোনের মাধ্যমে ক্ষুদে বার্তা পাঠান। কিন্তু সংবাদ সম্মেলন শুরু হওয়ার পর সবার হাতে একটি প্রেসরিলিজ ধরিয়ে দেয়া হয়।
এদিকে দোহার থানা ওসির ঘুষ দুর্নীতির বিষয়ে কী ব্যবস্থা নেয়া হয়েছে জানতে চাইলে ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান যুগান্তরকে বলেন, ‘ওসির বিরুদ্ধে যুগান্তরে প্রকাশিত প্রতিটি রিপোর্ট ও যমুনা টিভিতে সম্প্রচারিত প্রতিবেদন আমরা আমলে নিয়েছি। এ বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।’

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment