Friday, November 21, 2014
নির্বাহী আদেশে ৫০ লাখ অভিবাসীর বৈধতা দিচ্ছেন ওবামা

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত ৫০ লাখ
অভিবাসীর বৈধতার ঘোষণা দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
বৃহস্পতিবার রাত ৮টায় (বাংলাদেশ সময় সকাল ৭টা) টেলিভিশন ভাষণে ওবামার এ
ঘোষণা দেয়ার কথা রয়েছে। খবর নিউইয়র্ক টাইমসের।
ওবামা তার ফেসবুক অ্যাকাউন্টে দেশটির জনগণের উদ্দেশে অভিবাসন ব্যবস্থার সংস্কারের বিষয়টি তুলে ধরেছেন। দেশটির ইতিহাসে এবারই প্রথম কোনো প্রেসিডেন্ট রাষ্ট্রীয় কোনো সম্প্রচার মাধ্যম ব্যবহার না করে নীতিনির্ধারণী বিষয় নিয়ে ঘোষণা দিলেন। ওবামা তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিও পোস্টে জানান, প্রত্যেকেই সম্মত হয়েছেন যে আমাদের অভিবাসী ব্যবস্থা ভেঙে পড়েছে। দুর্ভাগ্যবশত, ওয়াশিংটন এ সমস্যাটিকে দীর্ঘদিন ধরেই বাড়তে দিয়েছে। আমি আমার কর্তৃপক্ষ এবং কংগ্রেসের সঙ্গে একাত্ম হয়ে এ সমস্যা সমাধানে ব্যবস্থা গ্রহণ করব। বুধবার হোয়াইট হাউসের মুখপাত্র জজ আর্নেস্ট জানিয়েছেন, বুধবার রাতে হোয়াইট হাউসের এক নৈশভোজে ১৮ জন ডেমোক্রেট প্রতিনিধির সঙ্গে ইমিগ্রেশন নীতিমালা নিয়ে আলোচনা করেন ওবামা। যুক্তরাষ্ট্রে অবৈধ ৫ মিলিয়ন ( ৫০ লাখ) অভিবাসীর ডিপোর্টেশন বন্ধ এবং তাদের অধিকাংশই ওয়ার্ক পারমিট পেতে যাচ্ছে এই নির্বাহী আদেশে। তবে হোমল্যান্ড সিকিউরিটি কর্তৃপক্ষ এ খবরে আশংকা প্রকাশ করেছে।
তারা বলছে, এতে করে অবৈধ অভিবাসীর সংখ্যা আবারও বেড়ে যেতে পারে। অনেকে নানা পথে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর বিয়ে করেছেন, লিভ টুগেদার করেছেন, সন্তান জন্ম দিয়েছেন।
যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া এসব লোকজনের সন্তানরা জন্মসূত্রেই এ দেশের নাগরিক। এসব সন্তানের বাবা-মারা প্রেসিডেন্টের নির্বাহী আদেশে বৈধতার সুযোগ পাবেন। অন্যদের সঙ্গে ব্যাপকসংখ্যক অবৈধ বাংলাদেশী এ দলটিতে রয়েছেন। অভিবাসন সংস্কার নিয়ে ওবামার নির্বাহী আদেশের দিকে উন্মুখ হয়ে তাকিয়ে এমন লাখো অবৈধ অভিবাসী অবশেষে বৈধতা পাচ্ছেন। অবৈধ অভিবাসনের সময় যারা গুরুতর অপরাধে জড়িয়ে পড়েছিলেন, তাদের দ্রুত দেশ থেকে বিতাড়ন করা হবে। সীমান্তে নিরাপত্তা বাড়ানো হবে। সীমান্তরক্ষীদের সুযোগ-সুবিধা বাড়িয়ে নিরাপত্তাব্যবস্থাকে জোরদার করার উদ্যোগ নেয়া হবে।
বৈধতার জন্য উৎসাহ সৃষ্টি করার লক্ষ্যে অভিবাসন আবেদনের ফি কমানো হবে। বর্তমানে প্রতি আবেদনের জন্য ৬৮০ ডলার ফি দেয়া হয়। নির্বাহী আদেশে প্রথম ১০ হাজার আবেদনকারীর জন্য ফি অর্ধেক করা হতে পারে। মধ্যবর্তী নির্বাচনের পর কংগ্রেসের পুরো নিয়ন্ত্রণ এখন রিপাবলিকানদের হাতে।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...

কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment