Friday, November 21, 2014
পরমাণু বোমার উপাদান তৈরি করছে উত্তর কোরিয়া!

উত্তর কোরিয়া পরমাণু বোমা তৈরিতে
ব্যবহারযোগ্য প্লুটোনিয়াম প্রক্রিয়াকরণের জন্য একটি স্থাপনা চালু করছে বলে
উপগ্রহ থেকে নেয়া ছবির ভিত্তিতে ধারণা করা হচ্ছে। আমেরিকার জন হপকিন্স
বিশ্ববিদ্যালয়ের ইউএস-কোরিয়া ইন্সটিটিউট জানিয়েছে, উপগ্রহ থেকে নেয়া ছবিতে
দেখা যাচ্ছে ইয়ংবিয়নে উত্তর কোরিয়ার প্রধান পরমাণু স্থাপনার
পুনঃপ্রক্রিয়াকরণ প্লান্ট থেকে ধোঁয়া উড়ছে।
প্লুটোনিয়াম পুনঃপ্রক্রিয়াকরণের আগে রক্ষণাবেক্ষণ ও পরীক্ষার জন্য প্ল্যান্ট চালু করলে এ রকম ধোঁয়া দেখা দেয়। খবরে বলা হয়েছে, ওই পরমাণু কেন্দ্রটি ১০ সপ্তাহের বেশি বন্ধ ছিল। তাও উপগ্রহ থেকে নেয়া ছবিতে দেখা গেছে। প্রচলিত রক্ষণাবেক্ষণের জন্য যে সময় লাগে তার চেয়ে বেশি সময় এটি বন্ধ ছিল। হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ইউএস-কোরিয়া ইন্সটিটিউট ধারণা করছে, সীমিত সংখ্যক জ্বালানি দগ্ধ সম্ভাব্য পুনঃপ্রক্রিয়াকরণের জন্য সরিয়ে নেয়ার কারণেই এ বাড়তি সময়ের দরকার পড়েছে। এ ছাড়া ব্যবহৃত জ্বালানি দণ্ড কেন্দ্রটিকে ঢোকানোর জন্য যে প্রবেশপথ ব্যবহার করা হয় তার কাছে ট্রাক চলাচলের চিহ্নও উপগ্রহ থেকে নেয়া ছবিতে ধরা পড়েছে। উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রের জন্য ব্যবহৃত প্লুটোনিয়াম ইয়ংবিয়ন প্লান্টে পুনঃপ্রক্রিয়াকরণ করা হয়। এটিই পাঁচ মেগাওয়াট চুল্লিতে বোমা তৈরিতে ব্যবহৃত প্লুটোনিয়ামের প্রধান উৎস।
পরমাণু পরীক্ষার হুমকি উ. কোরিয়ার মানবাধিকার লংঘনের অভিযোগে উত্তর কোরিয়াকে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে (আইসিসি) পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দেশটি। একইসঙ্গে এ প্রস্তাব দেশটিকে পরমাণু পরীক্ষা চালানোর দিকে ঠেলে দিয়েছে বলেও হুশিয়ারি উচ্চারণ করেছে পিয়ংইয়ং। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ প্রস্তাবকে জালিয়াতি বলে অভিহিত করা হয়েছে। এতে বলা হয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে পিয়ংইয়ংকে অবমাননা করার তৎপরতায় নেতৃত্ব দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের এ আগ্রাসী আচরণে পিয়ংইয়ংর সামনে নতুন পরমাণু পরীক্ষা চালানো ছাড়া বিকল্প নেই বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে উত্তর কোরিয়াকে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে (আইসিসি) পাঠানোর জন্য মঙ্গলবার গৃহীত এক প্রস্তাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...

কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment