Wednesday, November 19, 2014
মার্চের পর এ সরকার টিকবে না : গয়েশ্বর
মার্চের পর এ সরকার টিকবে না : গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর
চন্দ্র রায় বলেছেন, অবৈধ দখলদাররা আরও চার বছরের বেশি ক্ষমতায় থাকতে চায়।
কিন্তু চার মাসের বেশি এ সরকার টিকবে না। আজকে দেশের সর্বত্র জনগণের মাঝে
একটাই জল্পনা কাজ করছে, আগামী জানুয়ারি-ফেব্র“য়ারি-মার্চের পর এ সরকার আর
নাই।
গয়েশ্বর রায় বলেন, আওয়ামী লীগের নেতারা সব সময় বলে বিএনপির নাকি আন্দোলন করার ক্ষমতা নাই তাহলে এত ভয় করেন কেন? কারণ যে কোনো মুহূর্তে আপনাদের কাচের ঘর ভেঙে যেতে পারে। জনগণ ফুঁসে উঠছে। আপনাদের আর বেশিদিন সময় নাই। তিনি বলেন, বর্তমানটা আপনাদের, আর ভবিষ্যৎটা আমাদের। আজকে আপনারা আমাদের ওপর যে অত্যাচার-নির্যাতন চালাচ্ছেন ভবিষ্যতে আমরা যদি সেই পথ অবলম্বন করি, তাহলে আপনাদের পরিণতি কী হবে তা ভেবেই আপনারা ভীত হয়ে পড়ছেন।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে কর্মজীবী দল আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মদিন উপলক্ষে সংগঠনটি এ সভার আয়োজন করে। আয়োজক সংগঠনের সভাপতি হাজী লিটনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা শামছুজ্জামান দুদু, বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবেদিন ফারুক, গৌতম চক্রবর্তী, এবিএম মোশাররফ হোসেন, আলতাফ হোসেন সরদার প্রমুখ। অনুষ্ঠানে তারেক রহমানের ৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
গয়েশ্বর বলেন, মওলানা ভাসানী ক্ষমতায় আসেননি; তেমনি তারেক রহমান ক্ষমতায় আসলেন কি আসলেন না, এটা বড় কথা নয়। তিনি স্বার্থক। তিনি রাজনীতিতে প্রতিষ্ঠিত। এটাই বড়। তারেক রহমানকে ভাইয়া না বলে নেতা বলার জন্য নেতাকর্মীদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, হতাশ হওয়ার কিছু নেই। পরাজয়ের সঙ্গে বিএনপির সম্পর্ক নেই। বিজয় হবেই।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment