Saturday, November 8, 2014
ইইউর নিষেধাজ্ঞার আশঙ্কা
ইইউর নিষেধাজ্ঞার আশঙ্কা

জীবাণুর
অস্তিত্ব নিশ্চিত হওয়ায় ইউরোপের বাজারে বাংলাদেশের সবজি রফতানিতে
নিষেধাজ্ঞা আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বেলজিয়ামস্থ বাংলাদেশ
দূতাবাস। একাধিকবার সতর্কের পরও বেঁধে দেয়া সময়ের মধ্যে এ ব্যাপারে তেমন
কোনো কার্যকরী পদক্ষেপ না নেয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য
করেছেন সংশ্লিষ্টরা। পরিস্থিতি মোকাবেলায় একটি অ্যাকশন প্ল্যান তৈরি করা
হয়েছে। পাশাপাশি গঠন করা হয়েছে একটি টাস্কফোর্সও। বাণিজ্য মন্ত্রণালয়
সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে আমদানি হওয়া সবজিতে ব্যাকটেরিয়া পাওয়া
যাচ্ছে বলে অভিযোগ তুলে এ ব্যাপারে বেশ কয়েকবার সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন
(ইইউ)। এরপর ব্যাকটেরিয়ামুক্ত সবজি রফতানির জন্য গত সেপ্টেম্বর পর্যন্ত
সময়সীমা বেঁধে দেয়া হয়। কিন্তু এরপরও বাংলাদেশ থেকে পাঠানো সবজিতে
ব্যাকটেরিয়ার উপস্থিতি নিশ্চিত হয়েছে বলে দাবি করেছে ইইউ। এ সংক্রান্ত একটি
প্রতিবেদনও তারা পাঠিয়েছে বেলজিয়ামস্থ বাংলাদেশ দূতাবাসে। এই প্রতিবেদনে
বলা হয়েছে, সম্প্রতি পাঠানো সবজির সাতটি চালানে ব্যাকটেরিয়ার মতো মারাÍক
জীবাণু ধরা পড়েছে। জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘এ
বিষয়টি আমি জানি। সবজি ব্যাকটেরিয়ামুক্ত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া
হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশও দেয়া হয়েছে। সূত্র জানায়, ইউরোপের
বাজারে সবজি রফতানির বিদ্যমান পরিস্থিতি তুলে ধরে গত মাসে বাণিজ্য
মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, কৃষি মন্ত্রণালয়ের সচিব ও রফতানি উন্নয়ন ব্যুরোর
(ইপিবি) মহাপরিচালককে একটি চিঠি দেয় বেলজিয়ামস্থ ইইউ’র বাংলাদেশ দূতাবাসের
কমার্শিয়াল কাউন্সিলর তপনকান্তি ঘোষ। তার চিঠিতে বলা হয়, ইইউ থেকে
বাংলাদেশের রাষ্ট্রদূতকে একটি প্রতিবেদন দেয়া হয়েছে। ওই প্রতিবেদনে সময়সীমা
উত্তীর্ণের পরও ব্যাকটেরিয়া পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে
এখনই কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করলে, যে কোনো সময় সবজি রফতানির ওপর
নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয় তপনকান্তি ঘোষের
চিঠিতে। সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, চলতি অর্থবছরে ১৪শ’ কোটি টাকার সবজি
রফতানির লক্ষ্যমাত্রা রয়েছে। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন যদি কোনো কঠোর পদক্ষেপ
নেয়, সেক্ষেত্রে অনিশ্চয়তার মুখে পড়বে এই খাত। এদিকে ইইউ’র বাজারে সবজি
রফতানির ব্যাপারে সরকার একটি অ্যাকশন প্ল্যান তৈরি করেছে। কৃষি
মন্ত্রণালয়ের মাধ্যমে এটি করা হয়। এ প্ল্যান বাস্তবায়ন ও মনিটরিংয়ের জন্য
গঠন করা হয়েছে একটি টাস্কফোর্স। সূত্র মতে, ব্যাকটেরিয়ার অভিযোগে এর আগে
বাংলাদেশের পান রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইইউ। সে বিষয়ের এখন
পর্যন্ত কোনো সুরাহা হয়নি। ফলে বর্তমানে পান রফতানি বন্ধ আছে। জানা গেছে,
বাংলাদেশ থেকে পান ও সবজি রফতানির সময় ২০১১ সালের জুন ২০১৪ সালের জুন
পর্যন্ত ৬৭৪টি ব্যাকটেরিয়ার ঘটনা ধরা পড়েছে। ইউরোপীয় ইউনিয়ন ব্যাকটেরিয়ার
অস্তিত্ব পেয়ে বারবার সতর্ক করেছিল বাংলাদেশকে। কিন্তু এটি আমলে না নিয়ে
দেশের রফতানিকারকরা ব্যাকটেরিয়ামুক্ত না করে সবজি রফতানি করে। ফলে প্রথমে
ইইউ থেকে পান রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর ব্যাকটেরিয়া পায়
সবজিতে। এ নিয়ে ইইউ বারবার উদ্বেগও প্রকাশ করে।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রফতানি) শওকত আলী ওয়ারেছী যুগান্তরকে বলেন, পান ও সবজি রফতানি নিয়ে বাংলাদেশ একটি অ্যাকশন প্ল্যান তৈরি করেছে। ইতিমধ্যে সবজি রফতানির ক্ষেত্রে প্যাকেজিং বাধ্যতামূলক করা হয়েছে। প্যাকেজিং স্থান থেকে এয়ারপোর্ট পর্যন্ত ট্রান্সপোর্ট সহায়তার ব্যবস্থা করা হয়েছে। অ্যাকশন প্ল্যান পুরোপুরি বাস্তবায়ন হলে এ ধরনের শঙ্কা কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জানতে চাইলে বাংলাদেশ ফুট অ্যান্ড ভেজিটেবলস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জাহাঙ্গীর হোসেন স্বীকার করেন, ব্যাকটেরিয়া দু-একটি থাকতেই পারে। তবে এতে কোনো স্বাস্থ্যঝুঁকি বা পার্শ্বপ্রতিক্রিয়া হয় না। তবে উন্নত বিশ্বের জন্য এটি স্বাস্থ্যসম্মত নয় বিধায় তারা এ নিয়ে আপত্তি তুলেছে। এরপরও ইইউর প্রশ্ন হল সবজির সঙ্গে পোকা আসবে কেন। তারা বলছে, এই পোকা যেন আমাদের দেশে ঢুকতে না পারে। তিনি আরও বলেন, সবজিতে ছোট ছোট পোকা থেকে যায়। এটি পানিতে ধোয়ার পর মারা যায়। কিন্তু তারা এটি মানতে রাজি নয়। আমরা চেষ্টা করছি এ ধরনের অভিযোগ থেকে বের হয়ে আসতে।
এদিকে বাংলাদেশ ব্যাকটিয়া মুক্ত রাখতে যেসব পদক্ষেপ নিয়েছে, তা অবহিত করে একটি প্রতিবেদন ইইউ বাংলাদেশ রাষ্ট্রদূত অফিসে পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ওই চিঠিতে বলা হয়, ব্যাকটেরিয়ার ব্যাপারে সচেতন না থাকায় দুটি প্রতিষ্ঠানের রফতানির লাইসেন্স বাতিল করা হয়েছে। ভবিষ্যতে যারা এ ধরনের কর্মকাণ্ডে অভিযুক্ত হবেন, তাদের একটি কালো তালিকা তৈরিরও উদ্যোগ নেয়া হয়েছে।
জানা গেছে, বর্তমানে ৩ শতাধিক ব্যবসায়ী সবজি রফতানি করছে। অভিযোগ রয়েছে, অসৎ উদ্দেশ্যে কিছু ব্যবসায়ী এ ধরনের কর্মকাণ্ডে জড়িত। যারা কোনো রকম প্যাকেট করেই বিদেশে রফতানি করছে। ফলে তাদের কারণে পুরো সবজি রফতানি হুমকির মধ্যে পড়েছে।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...

No comments:
Post a Comment