Sunday, November 2, 2014
মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড
মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী
পরিষদ সদস্য মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ
ট্রাইব্যুনাল-২। তার বিরুদ্ধে প্রসিকিউশন আনীত ১১নং অভিযোগে মৃত্যুদণ্ড ও
১২নং অভিযোগে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া
অভিযোগ ২, ৩, ৪, ৬, ৭, ৯, ১০ ও ১৪নং অভিযোগগুলোতে তাকে বিভিন্ন মেয়াদে
কারাদণ্ড প্রদান করা হয়েছে। এর মধ্যে ২নং অভিযোগে ২০ বছর, ৩নং অভিযোগে সাত
বছর, ৪নং অভিযোগে সাত বছর, ৬নং অভিযোগে সাত বছর, ৭নং অভিযোগে সাত বছর, ৯নং
অভিযোগে সাত বছর, ১০নং অভিযোগে সাত বছর ও ১৪নং অভিযোগে ১০ বছর কারাদণ্ড
দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া ১, ৫, ৮ ও ১৩নং অভিযোগ থেকে তাকে অব্যাহতি
দেয়া হয়েছে। তার বিরুদ্ধে মোট ১৪টি অভিযোগ আনা হয়।

ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবাইদুল হাসান একাই রায় ঘোষণা করেন। রোববার সকাল ১০টা ৫৮ মিনিটে তিনি ৩৫১ পৃষ্ঠার রায় পড়া শুরু করেন। ট্রাইব্যুনালের অপর দুই বিচারপতি হলেন- বিচারপতি মুজিবুর রহমান ও বিচারপতি শাহিনুর ইসলাম। এর আগে আজ সকাল সোয়া ৯টার দিকে মীর কাসেম আলীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে এনে হাজতখানায় রাখা হয়। পরে তাকে এজলাসে নেয়া হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গত বৃহস্পতিবার রায়ের এ তারিখ ঘোষণা করেন। বৃহস্পতিবার রায়ের তারিখ ঘোষণার সময় চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান উপস্থিত ছিলেন না। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য বিচারপতি মুজিবুর রহমান ও বিচারপতি শাহীনুর ইসলাম রায়ের তারিখ ঘোষণা করেন। তবে রায় প্রদানের সময় তিন বিচারপতিই উপস্থিত ছিলেন। মীর কাসেম আলীর বিরুদ্ধে মামলার বিচারকার্যক্রম শেষে গত ৪ মে রায়ের তারিখ অপেক্ষমাণ ঘোষণা করা হয়।
২০১২ সালের ১৭ জুন মীর কাসেম আলীকে গ্রেফতার করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর নির্দেশে। সেই থেকে তিনি বন্দী রয়েছেন। গত বছর ৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মীর কাসেম আলীর বিরুদ্ধে চার্জ গঠন করেন। এরপর এ মামলাটি ট্রাইব্যুনাল-২ এ স্থানান্তর করা হয়।
রাজনীতিবিদ, সংগঠক ও উদ্যোক্তা মীর কাসেম আলী ১৯৫২ সালে মানিকগঞ্জের হরিরামপুর থানায় জন্মগ্রহণ করেন। পিতার চাকরির সুবাদে তিনি ১৯৬৫ সাল থেকে চট্টগ্রামে বসবাস করেন এবং ১৯৬৭ সালে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে এসএসসি পাস করেন। ১৯৬৯ সালে তিনি চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ পাস করেন।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...

No comments:
Post a Comment