Tuesday, December 22, 2015
সাগর জাহানের অন্যরকম জন্মদিন
সাগর জাহানের অন্যরকম জন্মদিন
প্রতি বছরই ২২শে ডিসেম্বর ঢাকার মিডিয়াগুলোতে জনপ্রিয় নির্মাতা সাগর জাহানের জন্মদিন উপলক্ষে থাকে নানা আয়োজন। বিভিন্ন টিভি চ্যানেলের টক শোগুলোতে দেখা যায় তার উপস্থিতি। কিন্তু এবার সেটার ব্যাতিক্রমই ঘটলো। টিভি নাটকের জনপ্রিয় এ নির্মাতা জন্মদিনটা ভিন্নভাবেই পালন করছেন। টিভি চ্যানেলে কয়েকটি টক শোতে অংশ নেয়ার কথা থাকলেও সেটা না করে চলে গেছেন প্রিয় নানুর বাড়ি। নরসিংদীর বেলাবোতে কাক ডাকা ভোরেই চলে গেছেন সপরিবারে। নানুর বাড়ির প্রিয় মানুষগুলোর সঙ্গে বিশেষ দিনিটি ভাগ করে নিলেন সাগর জাহান। এ প্রসঙ্গে তিনি মানবজমিনকে বলেন, ঢাকার বাইরে জন্মদিন পালন শেষ কবে করেছি সেটা মনেও পড়ছে না। অনেক দিন পর আজ আবার করছি। সারাদিন এখানে আমাকে ঘিরে থাকছে নানা আয়োজন। প্রতি বছর বিভিন্ন টিভি চ্যানেলের টক শোগুলোতে আমার জন্মদিন নিয়ে আয়োজন থাকে। এবারও ছিল। কিন্তু সব বাতিল করেছি শুধু আমার প্রিয় জায়গা নানুর বাড়িতে যাওয়ার জন্য। তাই সেই ভোর বেলায় রওনা হয়েছি। এখানে এসে প্রিয় মানুষগুলোকে কাছে পেয়ে খুবই ভালো লাগছে। এদিকে এ সময়ে সাগর জাহানে পরিচালনায় দুটি নতুন ধারাবাহিক প্রচারের অপেক্ষায় রয়েছে। এর একটি হলো ‘মিলার বারান্দা’। এটি বাংলাভিশনে প্রচার হবে বলে জানান তিনি। আরেকটি ‘এই কূলে আমি আর ওই কূলে তুমি’। এ নাটকটি নির্মাণ শেষ হলেও কোন চ্যানেলে প্রচার হবে সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...

No comments:
Post a Comment