Thursday, December 4, 2014
আবারও আন্দোলনের হুমকি সন্তু লারমার
আবারও আন্দোলনের হুমকি সন্তু লারমার

পার্বত্য
চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে আবারও আন্দোলনের হুমকি দিলেন পার্বত্য
চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান
জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা। সন্তু লারমা বলেন,
‘সশস্ত্র ও নিরস্ত্র আন্দোলনের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রাম চুক্তি সই
হয়েছিল। ১৭ বছর পর এসে এ বিষয়ে আবারও আমাদের অন্তরে অনুভূত হচ্ছে এ
চুক্তি বাস্তবায়নে হয়তো বা আবারও সেই পদ্ধতি অনুসরণ করতে হতে পারে।’ আজ
বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে ডেইলি স্টার ভবনে আয়োজিত এক আলোচনা
সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘পার্বত্য চট্টগ্রাম
চুক্তির আলোকে বিশেষ শাসনব্যবস্থার প্রশাসনিক প্রতিষ্ঠানসমূহের
শক্তিশালীকরণ’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আদিবাসী ফোরাম ও
কাপেং ফাউন্ডেশন। সহযোগিতায় ছিল মানুষের জন্য ফাউন্ডেশন।
চুক্তি বাস্তবায়নের পথে অনেক সমস্যা ও বাধা আছে বলে মন্তব্য করেন সন্তু লারমা। যার হাতে রাষ্ট্র পরিচালনা ও দেশ শাসনের সর্বোচ্চ ক্ষমতা রয়েছে তিনি যদি সংশ্লিষ্ট পক্ষকে আহ্বান করে সাহস নিয়ে এগিয়ে আসেন, তাহলে এই চুক্তি স্বাভাবিক গতিতে বাস্তবায়িত হতে পারে বলে তিনি মনে করেন। তবে এর পরও নানা বাধা আসবে বলে সন্তু লারমা মন্তব্য করেন।
সন্তু লারমা আরও বলেন, দোহাই দিয়ে যদি সরকার সময়ক্ষেপণ করতেই থাকে, তাহলে পার্বত্য চট্টগ্রাম চুক্তি আলোর মুখ দেখবে না। আর এ ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রামের মানুষও বসে থাকবে না। তারাও নড়েচড়ে বসবে। তিনি মনে করেন, এই চুক্তি বাস্তবায়নে বড় বাধা হলো সামরিক, বেসামরিক কর্মকর্তা, যারা রাষ্ট্র ক্ষমতায় সার্বিকভাবে জড়িত।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রুবায়েত ফেরদৌস। আরও বক্তব্য দেন সাংসদ উষাতন তালুকদার, সাংসদ ফজলুর রহমান মিজবাহ, সাবেক তথ্য কমিশনার সাদেকা হালিম, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং প্রমুখ। সভাপতিত্ব করেন কাপেং ফাউন্ডেশনের সভাপতি রবীন্দ্রনাথ সরেন।
গত ২৯ নভেম্বর জনসংহতি সমিতির এক সংবাদ সম্মেলনে সন্তু লারমা আগামী বছরের ১ মে থেকে অসহযোগ আন্দোলন করার হুমকি দেন। ৩০ এপ্রিলের মধ্যে পার্বত্য চুক্তি বাস্তবায়নের জন্য সরকারকে সদিচ্ছা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment