Sunday, December 14, 2014
ভারতীয় অংশের সুন্দরবনে উচ্চ সতর্কাবস্থা
ভারতীয় অংশের সুন্দরবনে উচ্চ সতর্কাবস্থা
গত
মঙ্গলবার তেলবাহী ট্যাংকারডুবিতে সাড়ে ৩ লাখ লিটার তেল ছড়িয়ে পড়েছে
বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের মধ্য দিয়ে প্রবাহিত শেলা
নদীতে। সুন্দরবনসহ আশপাশের বিস্তৃত এলাকাজুড়ে বিষাক্ত এ তেলের বিস্তার
ঘটছে। হুমকির মুখে পড়েছে সুন্দরবনের জীববৈচিত্র্য। এদিকে তেল ছড়িয়ে পড়ার
আশঙ্কায় ভারতীয় অংশের সুন্দরনের তত্ত্বাবধানে থাকা কর্মকর্তা ও নিরাপত্তা
কর্মকর্তাদের উচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দেয়া হয়েছে। এ খবর দিয়েছে
অনলাইন বিজনেস স্ট্যান্ডার্ড। ভারতের পশ্চিমবঙ্গ বন বিভাগের কর্মকর্তারা
জানান, ওই অঞ্চলে বিশেষ করে যেখান থেকে বাংলাদেশ ও ভারতীয় অংশের সুন্দরবনের
সীমানা ভাগ হয়েছে, সেখানে ও তার তার আশপাশের অঞ্চলসমূহে তেল কোনভাবে
প্রবেশ করছে কিনা, তা পর্যবেক্ষণে নজরদারি বেশ জোরদার করা হয়েছে। বন
বিভাগের কর্মকর্তা ছাড়াও ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসফ ও উপকূল রক্ষী
বাহিনীকে উচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দেয়া হয়েছে।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment