Wednesday, November 19, 2014
রাবি শিক্ষক হত্যায় অভিযুক্ত ১১ জন রিমান্ডে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি)
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. শফিউল ইসলাম হত্যা মামলায় অভিযুক্ত ১১ জনের
দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ বুধবার সকালে ১১ জনকে
আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে রাজশাহী
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৩ আদালতের বিচারক শারমিন আক্তার দুই দিন করে
রিমান্ড মঞ্জুর করেন।
অভিযুক্তরা হলেন- নগরীর বিনোদপুর এলাকার ইসলামীয়া কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবীর, বাগমারার আবদুল্লাহ আল মাহমুদ, চৌদ্দপাই এলাকার মশিউর রহমান, ডাঁশমারীর হাসিবুর রহমান ও রেজাউল করিম, দুর্গাপুরের ফজলুল হক, দেওয়ানপাড়ার মো. সাগর ও জিন্নাত আলী, শ্যামপুরের আরিফ, পাবনার ঈশ্বরদীর সাইফুদ্দিন ও মোশাররফ হোসেন।
গত সোমবার বিকেলে ১১ জনকে গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে চালান দেয় পুলিশ। একই সাথে প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ডের আবেদন জানানো হয়। মঙ্গলবার দুপুরে এ রিমান্ডের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা পেছানো হয়।
শনিবার বিকেলে ক্যাম্পাস থেকে বাসায় ফেরার পথে রাবি সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক শফিউল ইসলামকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এন্তাজুল হক বাদি হয়ে রোববার রাত সাড়ে ৮টার দিকে নগরীর মতিহার থানায় মামলা দায়ের করেন।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment